ইসরায়েল-ইরান সংঘাতে ইরানে নিহত ৪৩০ জন।
ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক সংঘাতে ইরানের বিভিন্ন এলাকায় প্রাণহানি বাড়ছে আশঙ্কাজনক হারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত ১৩ জুন (শুক্রবার) ইসরায়েলের চালানো হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন।
রোববার (১৫ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, সংঘর্ষে এখন পর্যন্ত ২২৪ জনের মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত করেছে। তবে সরকারি হিসাব ছাড়িয়ে বেসরকারি পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (HRANA) এক প্রতিবেদনে জানায়, শুক্রবার (২০ জুন) পর্যন্ত ইরানে সংঘাতজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে।
অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান সংঘাতে তাদের দেশে মোট ২৫ জন নিহত হয়েছে, যাদের মধ্যে একজন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। আহত হয়েছেন অন্তত ২ হাজার ৫১৭ জন।
মধ্যপ্রাচ্যে এই সাম্প্রতিক সহিংসতা কেবল দুই দেশের ভেতরেই নয়, গোটা অঞ্চলের রাজনৈতিক ও মানবিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে বলে সতর্ক করে আসছে আন্তর্জাতিক মহল।
মতামত দিন