আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলপন্থি গোয়েন্দা সংযোগের অভিযোগে ইরানে ২২ জন গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর ইহুদি শাসকগোষ্ঠীর গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কোম প্রদেশের গোয়েন্দা পুলিশের প্রধান এই তথ্য জানিয়েছেন বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং ইসরায়েলের মতো ‘অপরাধী রাষ্ট্রকে’ পরোক্ষভাবে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

তবে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে আনা অভিযোগের নির্দিষ্ট বিবরণ জানানো হয়নি।

১৩ জুন থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা শুরু হয়। এর মধ্যেই এই গ্রেপ্তারের খবর সামনে এল, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।

মতামত দিন