ইসরায়েলের চ্যানেল ১৪ অফিসে ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, হামলার পরপরই চ্যানেল ১৪-এর প্রধান কার্যালয়ে বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ সূত্রে জানা যায়, এটি ছিল ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ।
এর আগে, গত সোমবার তেহরানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) কার্যালয়ে ইসরায়েলি বাহিনীর এক হামলায় ক্ষয়ক্ষতি হয়। ওই ঘটনার পর ইরান ইসরায়েলের এই কর্মকাণ্ডকে 'মানবাধিকারের মারাত্মক লঙ্ঘন' বলে আখ্যা দেয় এবং প্রতিশোধের হুমকি দেয়।
বিশ্লেষকদের মতে, মিডিয়া প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে এবং তথ্য যুদ্ধের নতুন এক মাত্রা তৈরি করছে। ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে এই পাল্টা আক্রমণ দুই দেশের সম্পর্ক আরও তিক্ত করে তুলবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
মতামত দিন