আবারও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে উত্তেজনা।
আইডিএফ ‘এক্স’ প্ল্যাটফর্মে জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্রিয় রয়েছে এবং বাসিন্দাদের আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশজুড়ে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানায়, হামলার শব্দ শোনা গেছে তেল আবিব, জেরুজালেম ও দক্ষিণাঞ্চলীয় বেইরশেভা শহরে। টাইমস অব ইসরায়েল এবং হারেৎজ জানায়, বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দের পাশাপাশি ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, ১৩ জুন থেকে ইসরায়েল-ইরান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়েছে। ইসরায়েলের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার পাল্টা জবাব হিসেবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’র অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
উত্তেজনার এই ধারাবাহিকতায় সংঘাত আরও গভীর হওয়ার আশঙ্কা বাড়ছে।

মতামত দিন