ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় আইন লঙ্ঘনের অভিযোগ সৌদির।
নিজস্ব প্রতিবেদক:
ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেছে সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন। বৃহস্পতিবার খোন্দাব হেভি ওয়াটার রিসার্চ রিঅ্যাক্টরে হামলার পর সৌদি এই অবস্থান জানায়।
আল জাজিরার খবরে বলা হয়, ১৩ জুন শুরু হওয়া সংঘাতে ইসরায়েল একাধিকবার ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সৌদি কমিশন বলছে, বেসামরিক পরমাণু স্থাপনাকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) নিশ্চিত করেছে, ইসরায়েলের হামলায় খোন্দাব স্থাপনার কিছু কাঠামোগত ক্ষতি হয়েছে। তবে এটি নির্মাণাধীন হওয়ায় সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না এবং বিকিরণের ঝুঁকিও নেই।
এর আগে, ইসরায়েল ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ও ফোরদো ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাতেও হামলা চালায়। এসব ঘটনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে।

মতামত দিন