ইরানের পাল্টা হামলায় ৮ হাজারের বেশি ইসরায়েলি ঘরছাড়া।
পত্রিকাটি জানায়, ইসরায়েলি সম্পত্তি কর কর্তৃপক্ষের কাছে এখন পর্যন্ত ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে ৩০ হাজারেরও বেশি ক্ষতিপূরণ আবেদন জমা পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে।
গত ১৩ জুন ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিস্তৃত বিমান হামলা চালায়। এতে দেশটির একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হন। এরই জবাবে ইরান দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, ফলে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয় বলে দেশটির গণমাধ্যম স্বীকার করেছে। হামলার কারণে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বাংকারে বা নিরাপদ আশ্রয়ে চলে যান।
বর্তমান পরিস্থিতিকে ‘বিস্ফোরণপ্রবণ’ হিসেবে আখ্যা দিচ্ছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা। পাল্টাপাল্টি হামলায় দুই দেশই ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এখনো সংঘর্ষ থামার কোনো ইঙ্গিত মিলছে না।
মতামত দিন