ইসরায়েলের সামরিক প্রচারণার প্রধান লক্ষ্য খামেনিকে নির্মূল করা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক সর্বশেষ বক্তব্যে বলেন, খামেনি তার প্রতিনিধিদের মাধ্যমে ইসরায়েলের ধ্বংসের ষড়যন্ত্র করে আসছেন। তিনি যুক্তি দিয়েছেন, “যে ব্যক্তি আমাদের ওপর হামলা চালাতে প্রস্তুত, তাকে বেঁচে থাকতে দেওয়া উচিত নয়।”
কাটজ আরও বলেন, “আমাদের প্রচারণার একটি অংশ হলো তাকে থামানো এবং নির্মূল করা। আমরা তার প্রকৃত ভূমিকা এখন বুঝতে পেরেছি। আগে তিনি সরাসরি ইসরায়েলের ধ্বংসের ডাক দিতেন।”
এর আগে, ইরানে হামলা শুরু হওয়ার পর শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি ভিডিওবার্তায় ইরানি জনগণের উদ্দেশে বলেন,এই সামরিক অভিযান তাদের স্বাধীনতা অর্জনের পথ খুলে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে খামেনির উল্লেখ করে লিখেছেন, “আমরা তাকে এখনই হত্যা করতে যাচ্ছি না, অন্তত আপাতত নয়… আমাদের ধৈর্যের সীমা ছুঁইয়ে যাচ্ছে।”
সাম্প্রতিক এই মন্তব্যগুলো ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা তীব্র করার ইঙ্গিত দিয়েছে।
মতামত দিন