আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ দুইজনের প্রাণহানি।

নিজস্ব প্রতিবেদক:

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের তাম্পিন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশিসহ দুইজন। স্থানীয় সময় বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে কামপুং বারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনো জানানো হয়নি।শুধু মাত্র বয়স ৩২ ও ২০ বছর বলে জানানো হয়েছে।

তামপিন জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একটি মিতসুবিশি এক্সপান্ডার প্রাইভেট কার এবং একটি হোন্ডা সি ১০০ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন বাংলাদেশি নির্মাণ শ্রমিকের। অন্যদিকে, আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় মোটরসাইকেলের চালক মালয়েশীয় নাগরিককে। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

তামপিন পুলিশের প্রধান ডিএসপি আমিরুদ্দিন সারিম্যান বলেন, “গাড়িটির চালক ট্রাফিক সিগন্যালে সবুজ বাতি পেয়ে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় ডান পাশ থেকে নিয়ম ভেঙে একটি মোটরসাইকেল এসে গাড়িতে ধাক্কা দেয়।” তিনি আরও জানান, গাড়িচালকও আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য তামপিন হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১ (১) ধারা অনুযায়ী।

এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।

মতামত দিন