টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ, ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি খামেনির।
নিজস্ব প্রতিবেদক:
চলমান সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে টেলিভিশনে সরাসরি ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান জানান এবং বলেন, "তাদের ভুলের মাশুল দিতে হবে।
"
বুধবার বিকেলে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই ভাষণে খামেনি বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না। তিনি বলেন, “যারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দিতে আমরা প্রস্তুত।”
তেহরানভিত্তিক মেহর নিউজ জানিয়েছে, এই ভাষণের মধ্য দিয়ে কয়েকদিন পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন খামেনি। গত শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর আকস্মিক হামলার পর থেকে জনসমক্ষে আর দেখা যায়নি তাকে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সর্বোচ্চ নেতার এই ভাষণ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় তার বক্তব্যকে গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে বলে জানায় বিভিন্ন কূটনৈতিক সূত্র।

মতামত দিন