আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি শাসকদের ছাড় না দেওয়ার অঙ্গীকার খামেনির।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের সঙ্গে ছয় দিনের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে এবার সরাসরি ইসরায়েলি শাসকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি জানিয়েছেন, ইসরায়েলি নেতৃত্বকে কোনওভাবে ছাড় দেওয়া হবে না।

বুধবার (১৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে খামেনি বলেন, ‘‘জায়নবাদি ও সন্ত্রাসী শাসকদের কঠোর জবাব দিতে হবে। আমরা কাউকে ছাড় দেব না। আজ থেকেই প্রকৃত যুদ্ধ শুরু হয়েছে।’’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়, ইরানের বিরুদ্ধে ইসরায়েল যে আক্রমণ শুরু করেছে, তা নজিরবিহীন। দেশটির পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকাও এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

এর পাল্টা জবাব হিসেবে ইরান বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বুধবার ইরানের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

যুদ্ধের ভয়াবহতায় মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব।

মতামত দিন