ইরান-ইসরায়েল থেকে চীন সরিয়ে নিল ৭০০’র বেশি নাগরিক।
নিজস্ব প্রতিবেদক:
ইরান-ইসরায়েল যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে। পাল্টাপাল্টি হামলার জেরে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে।
এই অস্থিরতার মধ্যে দেশ দুটিতে অবস্থানরত নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে উদ্যোগী হয়েছে একাধিক রাষ্ট্র।
এরই মধ্যে চীনা সরকার জানিয়েছে, ইরান ও ইসরায়েল থেকে তাদের অন্তত ৭০০ জন নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, আরও প্রায় ১ হাজার মানুষকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। খবর আলজাজিরার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত সংঘাতে কোনো চীনা নাগরিক নিহত হননি। তবে নাগরিকদের সুরক্ষায় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
চীনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশও তাদের কূটনীতিক ও নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে এ অভিযান আরও জোরালো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন