আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের ৪০০ ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলা ইসরায়েলে।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে গত শুক্রবার (১২ জুন) ব্যাপক প্রতিশোধমূলক অভিযান চালায় ইরান। এতে একযোগে ছোড়া হয় ৪০০-রও বেশি ক্ষেপণাস্ত্র এবং অসংখ্য ড্রোন।
এসব আক্রমণে ইসরায়েলের অন্তত ৪০টি স্থাপনা ও এলাকা সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ৮০০ জনের বেশি। পরিস্থিতি আঁচ করে আগে থেকেই ৩ হাজার ৮০০ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ক্ষয়ক্ষতির কারণে কর কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে ১৯,০০০-এর বেশি ক্ষতিপূরণ আবেদন।

ইসরায়েলের এই আগ্রাসনের পাল্টা জবাবে ইরান নিজস্ব ভূখণ্ডে বড় ধরনের প্রাণহানিরও শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় কর্তৃপক্ষ। সরকারি হিসাবে, ইসরায়েলি হামলায় ইরানের বিভিন্ন অংশে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন বলে দাবি তেহরানের।

উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার পেছনে গাজা, লেবানন ও সিরিয়া ফ্রন্টে যুদ্ধ বিস্তারের আশঙ্কা থাকলেও, এই প্রথম ইরান ও ইসরায়েল সরাসরি একে অপরের ভূখণ্ডে এত ব্যাপকভাবে সামরিক শক্তি প্রয়োগ করল। এতে করে মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধচক্রের সূচনা হলো কিনা, সে প্রশ্নও এখন আলোচনায়।

মতামত দিন