আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় নিহত ইরানের আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আলি সাদমানি।

নিজস্ব প্রতিবেদক:

তেহরানে ইসরায়েলের চালানো সামরিক হামলায় নিহত হয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষস্থানীয় কমান্ডার আলি সাদমানি। তিনি গার্ড বাহিনীর নির্মাণ ও প্রকৌশল শাখা খাতাম আল আনবিয়ার সদর দফতরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) মঙ্গলবার (১৭ জুন) দাবি করেছে, সোমবার গভীর রাতে তেহরানে সাদমানির অবস্থান চিহ্নিত করে হামলা চালানো হয়, যাতে তার মৃত্যু হয়।

কমান্ডার সাদমানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি ইসরায়েলি অভিযানে নিহত সাবেক কমান্ডার গোলাম আলি রশিদের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েল-ইরান বিরোধ নতুন মাত্রা পেয়েছে। একের পর এক টার্গেটেড অ্যাটাকে নিহত হচ্ছেন গার্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা, যা তেহরানের সামরিক ও কূটনৈতিক কাঠামোতে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন