আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

জরুরি অবস্থায় সব ছুটি বাতিল,কর্মস্থলে ফেরার নির্দেশ ইরানি চিকিৎসকদের।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের হামলার পর উদ্ভূত সংকট মোকাবেলায় ইরানে ছুটিতে থাকা সব চিকিৎসক ও নার্সদের অবিলম্বে কর্মস্থলে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। সব ধরনের ছুটি বাতিল করে এ নির্দেশ দিয়েছেন দেশটির স্বাস্থ্য  বিষয়ক উপমন্ত্রী সাইয়েদ সাজ্জাদ রেজাভি।
খবর আলজাজিরার।

রেজাভি জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কেবল চিকিৎসাসেবা প্রদানের জন্যই নয়, বরং চিকিৎসা  ব্যবস্থার মনোবল ও মানসিক স্থিতিশীলতা বজায় রাখার জন্যও নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

তিনি বলেন, "এই সঙ্কটময় সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসক ও নার্সদের পাশে আছে।প্রয়োজন হলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।"

ইসরায়েলি হামলায় ব্যাপক হতাহত রোগীদের চিকিৎসায় প্রস্তুত থাকতে এরই মধ্যে হাসপাতাল ও মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোকে বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে বলে জানান উপমন্ত্রী।

মতামত দিন