নিরাপদ বাঙ্কারে আশ্রয়ে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি।
ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি স্বপরিবারে আশ্রয় নিয়েছেন ভূগর্ভস্থ বাঙ্কারে। রাজধানী তেহরানের উত্তরাঞ্চলের একটি অজ্ঞাত ও সুরক্ষিত স্থানে অবস্থান করছেন তিনি।
শুক্রবার (১৩ জুন) ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’ নামে ইসরায়েলের চালানো অভিযানের পরই খামেনিকে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল, একাধিক গোপন সূত্রের বরাতে। তার সঙ্গে রয়েছেন পুত্র মোজতাবা খামেনিসহ পরিবারের আরও কয়েকজন সদস্য। তবে অপর দুই ছেলে মাসুদ ও মোস্তফা তার সঙ্গে নেই বলে জানা গেছে।
এর আগে, গত বছর ইসরায়েল পরিচালিত দুটি অভিযানের সময়ও খামেনিকে অনুরূপভাবে বাঙ্কারে সরিয়ে নেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির ভয়াবহতা এবং যুদ্ধের পরিধি বাড়ার আশঙ্কায় ইরান এবার আগেভাগেই সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করছে।
মতামত দিন