ইরানে ইসরায়েলি হামলার বিরুদ্ধে একজোট ২১ মুসলিম ও আরব দেশ।
মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ-র প্রতিবেদনে জানানো হয়, বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, সৌদি আরব, জর্ডান, মিসর ও পাকিস্তানের মতো প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলো। তারা সতর্ক করে দিয়েছে, এ ধরনের হামলা কেবল ইরানকেই নয়, গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, পারমাণবিক অস্ত্র ও সংঘাতের ভয়াবহতা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই সক্রিয় হওয়া উচিত। একইসঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের আহ্বান জানায় দেশগুলো।
উল্লেখ্য, ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানের পর বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পশ্চিমা শক্তিগুলো কৌশলী অবস্থান নিলেও মুসলিম দেশগুলোর এই ঐক্যবদ্ধ প্রতিবাদ কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন