মোসাদ ও সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।
তেহরানভিত্তিক তাসনিম বার্তা সংস্থা জানায়, এই হামলা ছিল সম্পূর্ণ প্রতিশোধমূলক, যা ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবে চালানো হয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
অন্যদিকে, আল জাজিরা জানায়, ইসরায়েলের উপকূলীয় শহর হার্জলিয়ায় একটি ‘সংবেদনশীল’ স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। সাধারণত ‘সংবেদনশীল’ শব্দটি দেশটির সামরিক বা উচ্চ নিরাপত্তার স্থাপনাগুলোর জন্য ব্যবহৃত হয়।
নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক কলিন ক্লার্ক মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনা অন্তত আরও এক-দুদিন ধরে চলতে পারে। কারণ, যুক্তরাষ্ট্র এখন তেলআবিবকে সহায়তা করতে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে বলে খবর রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল একটি বিমান হামলায় ইরানের কয়েকজন সামরিক কর্মকর্তা ও পারমাণবিক প্রকল্প সংশ্লিষ্ট বিজ্ঞানীকে হত্যা করে। সেই হামলার জবাব হিসেবেই ইরান সর্বশেষ এই পাল্টা হামলা চালিয়েছে।

মতামত দিন