আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলে ইরানের নতুন হামলা, ছোড়া হয়েছে ৩০ ক্ষেপণাস্ত্র।

নিজস্ব প্রতিবেদক:

ইরান নতুন করে ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।সর্বশেষ সকালের এই হামলার পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

আইডিএফের এক মুখপাত্র জানিয়েছেন, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে তিনি স্বীকার করেন।

উল্লেখ্য, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনা গত কয়েক দিনে ব্যাপক আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় ক্রমেই বাড়ছে হতাহতের সংখ্যা। সর্বশেষ হিসাব অনুযায়ী, ইসরায়েলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ জন। অন্যদিকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫০ জন ইরানি নাগরিক।

বিশ্লেষকদের মতে, এই অব্যাহত সংঘর্ষ শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এতে হুমকির মুখে পড়েছে।

মতামত দিন