আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

খামেনি নিহত হলে যুদ্ধ নয়,বরং অবসান ঘটবে: নেতানিয়াহু।

নিজস্ব প্রতিবেদক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করা হলে মধ্যপ্রাচ্যের সংঘাত প্রশমিত হবে—এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের নেতৃত্বই এই অঞ্চলের  যুদ্ধ ও অস্থিরতার মূল উৎস।

সেই নেতৃত্ব ধ্বংস হলেই সংকটের অবসান ঘটবে।

খামেনিকে হত্যার পরিকল্পনা রয়েছে কি না—এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে নেতানিয়াহু বলেন,“ইসরায়েল নিজের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে এবং নেবে।”

তিনি আরও বলেন, “ইরান কেবল ইসরায়েলের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা একদিকে আঞ্চলিক সন্ত্রাসবাদ ছড়াচ্ছে, অন্যদিকে পরমাণু অস্ত্রের হুমকি তৈরি করেছে। ইসরায়েল এই আগ্রাসন থামাতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লড়াইয়ে কোনো দুর্বলতা দেখানো হবে না।”

নেতানিয়াহুর এমন মন্তব্যের পর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।বিশেষ করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে, তখন শীর্ষ নেতার হত্যার মতো ইঙ্গিত পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলতে পারে বলে মত বিশ্লেষকদের।

মতামত দিন