ইরানে হামলার নিন্দা করে ইসরায়েলকে তীব্র হুঁশিয়ারি দিলেন এরদোগান।
সোমবার (১৬ জুন) তুরস্কের মন্ত্রিসভার বৈঠক শেষে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান এই কঠোর বার্তা দেন।তিনি স্পষ্টভাবে বলেন, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
এরদোগান বলেন, “ইসরায়েল এমন এক পথে হাঁটছে, যা শুধু প্রতিবেশীদের নয়—নিজেদের ভবিষ্যতের ওপরও কালো ছায়া ফেলছে। এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করে তুলছে।”
সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে এরদোগানের এই মন্তব্য এসেছে। তুরস্ক এই উত্তেজনাকর পরিস্থিতিকে গভীর উদ্বেগের চোখে দেখছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে চলমান সংঘাতে ইরানে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৫০ জনের বেশি। অন্যদিকে পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন।
আঙ্কারা শুরু থেকেই এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তবে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যাওয়ায় এরদোয়ান এবার অনেকটা দৃঢ় অবস্থান নিয়েছেন।

মতামত দিন