আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানে পারমাণবিক হামলা হলে পাকিস্তানও ইসরায়েলে পরমাণু আঘাত হানবে।

নিজস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে। এরই মধ্যে ইসরায়েলের সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানের পারমাণবিক পাল্টাঘাতের হুমকি সামনে এনেছেন ইরানের এক প্রভাবশালী সামরিক কর্মকর্তা।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর জ্যেষ্ঠ সদস্য ও জাতীয় নিরাপত্তা পরিষদের নেতা জেনারেল মোহসেন রেজাই এক টেলিভিশন সাক্ষাৎকারে দাবি করেন,


‘ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, পাকিস্তান প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে—এমন প্রতিশ্রুতি আমরা পেয়েছি।’

তবে পাকিস্তান সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

জেনারেল রেজাই আরও জানান, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছে পাকিস্তান, এবং ইরানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

সাম্প্রতিক দিনে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে পুরো অঞ্চলেই যুদ্ধাবস্থা বিরাজ করছে। শুক্রবার ইসরায়েল যে পরিমাণ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাতে ইরানের দাবি অনুযায়ী প্রায় ২২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং পারমাণবিক খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা চালায়। সোমবার সকালেও রাজধানী তেলআবিবসহ বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। স্থানীয় সূত্র জানায়, এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এ সংঘাত দীর্ঘমেয়াদে পারমাণবিক যুদ্ধের দিকেও গড়াতে পারে। উভয়পক্ষের এমন প্রকাশ্য হুমকি বিশ্বব্যাপী গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। বিশেষত, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি এখন আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

মতামত দিন