ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ইরানকে কঠিন মূল্য চুকানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর।
হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ইসরায়েলি নারী, শিশু ও নিরপরাধ মানুষের রক্তের দাম ইরানকে দিতে হবে—আর তা খুব দ্রুতই।”
নেতানিয়াহু আরও বলেন, “আমি এখন ঘটনাস্থলে রয়েছি। উদ্ধারকারী দল ও সামরিক ইউনিটের সদস্যদের সঙ্গে কথা বলেছি। আমাদের সেনারা ও পাইলটরা ইরানে পাল্টা অভিযান চালাচ্ছেন, এটি আমাদের বেঁচে থাকার যুদ্ধ। আমরা এর শেষ দেখব এবং আমরাই জয়ী হব।”
তিনি ইসরায়েলিদের নিরাপত্তাবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, “নির্দেশনা মানলে প্রাণ রক্ষা সম্ভব।”
ইসরায়েলি সামরিক সূত্র বলছে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত চারটি বাণিজ্যিক ভবন, কয়েকটি সামরিক স্থাপনা এবং একটি জ্বালানি ডিপো। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার এই পালাক্রমের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
মতামত দিন