উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৭, তীর্থযাত্রার পথে ঘটলো দুর্ঘটনা।
দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ছিল। মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গৌরীকুণ্ডের কাছে। পরে বিধ্বস্ত অবস্থায় হেলিকপ্টারটি শনাক্ত করা হয়।
উত্তরাখণ্ডের সিভিল অ্যাভিয়েশন বিভাগ (UCADA) জানায়, নিহতদের মধ্যে ছয়জন তীর্থযাত্রী ছিলেন এবং একজন শিশু ছিল। তারা উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তরাখণ্ড থেকে এসেছিলেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত না হলেও,স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটি থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে বলেন, “এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”
ভারতজুড়ে সাম্প্রতিক সময়ে হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনা বাড়তে থাকায় এ বিষয়ে তদন্ত শুরু করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন