ইরানের পাশে ভেনেজুয়েলা, ইসরায়েলকে ‘নব্য নাৎসি’ আখ্যা মাদুরোর।
আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এক বিবৃতিতে মাদুরো ইসরায়েলের বিমান হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি একটি অপরাধমূলক সামরিক আগ্রাসন। বিশ্ববাসীকে এখনই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”
প্রেসিডেন্ট মাদুরো আরও বলেন, “আমরা যুদ্ধ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। নেতানিয়াহুর নেতৃত্বে যেটি ঘটছে, তা ২১ শতকের ‘নব্য নাৎসি ইহুদিবাদ’। তিনি যেন এই যুগের হিটলার।”
ভেনেজুয়েলার এই কড়া ভাষার বিবৃতি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এত দিন ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা মূলত মুসলিম বিশ্বেই সীমাবদ্ধ থাকলেও এবার লাতিন আমেরিকার গুরুত্বপূর্ণ একটি দেশও প্রকাশ্যে প্রতিবাদ জানাল। এতে স্পষ্ট হলো, মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে ঘিরে গ্লোবাল ভূ-রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়ে উঠছে।
মতামত দিন