আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার জবাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা স্থগিত করল ইরান।

নিজস্ব প্রতিবেদক:


ইসরায়েলের সামরিক হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু আলোচনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও চড়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল সাম্প্রতিক হামলায় তেহরানসহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও পরমাণু স্থাপনায় আঘাত হেনেছে। তেহরান মনে করছে, এসব হামলার পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা রয়েছে—যা ওয়াশিংটনের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার সব যুক্তি মুছে দিয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মোহাম্মদ ইসলামী বলেন, “এই মুহূর্তে আলোচনার কোনো পরিবেশ নেই। ইরান নিশ্চিত যে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়। কূটনীতির দরজা এখন বন্ধ।”

বাড়তে থাকা এই সংঘাতের প্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব দুই দেশকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন এবং হামলা বন্ধ করতে বলেছেন। তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে গভীর উদ্বেগে আছে আন্তর্জাতিক সম্প্রদায়।

মতামত দিন