আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের স্পিকারের হুঁশিয়ারি: ‘ইসরায়েল যে যুদ্ধের গল্প শুরু করেছে, শেষ করবে ইরান’।

নিজস্ব প্রতিবেদক:

ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘলিবাফ। শুক্রবার (১৩ জুন) এক বক্তব্যে তিনি বলেন, “ইসরায়েল যে যুদ্ধের গল্প শুরু করেছে, আল্লাহর ইচ্ছায় তা শেষ করবে ইরান।

ঘলিবাফ অভিযোগ করেন, ইসরায়েল ‘অপরাধী ও দুষ্ট’ নীতিতে পরিচালিত হয়ে আবারও নিরপরাধ কমান্ডার ও যোদ্ধাদের হত্যা করেছে। তিনি বলেন, “জায়নবাদীরা এ হামলায় ইরানের আবাসিক এলাকাকে নিশানা করেছে, সাধারণ মানুষকেও ছাড়েনি। এই নৃশংসতা প্রমাণ করে যে তারা মানবতা ও ইরানি জাতির প্রকৃত শত্রু।”

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসরায়েল এবং তাদের পৃষ্ঠপোষকরা খুব শিগগিরই চরম মূল্য দিতে বাধ্য হবে। প্রতিশোধ এখন সময়ের দাবি—ইরান যে কোনো উপায়ে, যে কোনো অস্ত্র দিয়ে তার জবাব দেবে।”

ঘলিবাফের এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইরানের প্রতিক্রিয়া কেবল কূটনৈতিক পর্যায়ে সীমিত না থেকে সরাসরি সামরিক জবাবে রূপ নিতে পারে।

মতামত দিন