গাজার খান ইউনুসে বিস্ফোরণে ইসরায়েলের ৪ সেনা নিহত।
শুক্রবার (৬ জুন) টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, নিহতদের মধ্যে দুই সেনার পরিচয় প্রকাশ করা হয়েছে। এরা হলেন ম্যাগলান ইউনিটের সার্জেন্ট মেজর চেন গ্রস এবং ইয়ালাম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের স্টাফ সার্জেন্ট ইয়োভ র্যাভার। বাকি দুইজনের পরিচয় এখনো জানায়নি আইডিএফ।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ঘটনাটি ঘটে তখন, যখন একটি সন্ত্রাসী আস্তানা ধ্বংসের জন্য সেনারা একটি ভবনে প্রবেশ করে। ওই সময় সেখানে পুঁতে রাখা বিস্ফোরক দ্রব্যে বিস্ফোরণ ঘটে।
আইডিএফ জানিয়েছে, এই হামলার ঘটনায় তদন্ত চলছে। আহত সেনাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গাজায় নিয়মিত অভিযানে রয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনুস এলাকায় এ ধরণের প্রাণঘাতী বিস্ফোরণ নতুন কোনো ঘটনা নয় বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থাগুলো।
মতামত দিন