আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হামাসের বিরুদ্ধে গাজার সশস্ত্র গ্যাং ব্যবহার করছে ইসরায়েল।

নিজস্ব প্রতিবেদক:

গাজায় হামাসের বিরুদ্ধে লড়াইয়ে উপত্যকার সশস্ত্র গ্যাংদের সক্রিয়ভাবে ব্যবহার করছে ইসরায়েল। বিষয়টি বৃহস্পতিবার নিজেই স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী তাঁর সরকার গাজার অভ্যন্তরীণ কিছু গোত্র এবং সশস্ত্র গোষ্ঠীকে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় করেছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এক ইসরাইলি কর্মকর্তার বরাতে জানিয়েছে, নেতানিয়াহু যেসব গোষ্ঠীর কথা বলেছেন, তাদের মধ্যে একটি হলো ‘পপুলার ফোর্সেস’। গাজার রাফা অঞ্চলে সক্রিয় এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন ইয়াসির আবু শাবাব।

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজায় অভ্যন্তরীণ বিভাজন উসকে দিতে নতুন কৌশল হিসেবে এই পথ বেছে নিয়েছে ইসরাইল।

মতামত দিন