মুম্বাই বিমানবন্দরে ৪৭টি বিষধর সাপসহ যাত্রী আটক।
রোববার থাইল্যান্ড থেকে আসা ওই যাত্রী চেক-ইন লাগেজে সাপগুলো বহন করছিলেন বলে জানা গেছে।গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশির সময় কাস্টমস কর্মকর্তারা ব্যাগ খুলে সাপগুলো উদ্ধার করেন।
ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় সাপগুলো জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী, দেশীয় ও আন্তর্জাতিক বন্যপ্রাণী চোরাচালান একটি শাস্তিযোগ্য অপরাধ।
কাস্টমস সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে তার নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কোনো বক্তব্য দেননি।
এ ঘটনায় ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা এবং বন বিভাগ যৌথভাবে তদন্তে নেমেছে। বিষধর ও বিপন্ন প্রজাতির এই সাপগুলো কী উদ্দেশ্যে চোরাচালান করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধারকৃত সাপগুলোর মধ্যে কিছু আন্তর্জাতিকভাবে সুরক্ষিত প্রজাতিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে এবং বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

মতামত দিন