আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রাফায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি গুলিতে নিহত ২৭ ফিলিস্তিনি।

নিজস্ব প্রতিবেদক:

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও ২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৩ জুন) দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ত্রাণ সংগ্রহ করতে আসা মানুষের ভিড়ের মধ্যে গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটে যখন ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) নামে একটি ত্রাণ সংস্থা ওই এলাকায় ত্রাণ বিতরণ করছিল। সংস্থাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জিএইচএফ গত ২৭ মে থেকে গাজায় ত্রাণ কার্যক্রম শুরু করে। সংস্থাটির ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর পর থেকে মাত্র কয়েক দিনের ব্যবধানে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে একশ’তে।

মতামত দিন