ভাবীকে কুপিয়ে হত্যা, মাথা হাতে থানায় হাজির দেবর।
অভিযুক্ত যুবকের নাম বিমল মণ্ডল। তিনি স্থানীয় বাসিন্দা। আর যাকে তিনি হত্যা করেছেন,তিনি তার ভাবী—মধ্যবয়সী নারী সতী মণ্ডল। স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার সকালে একটি মাঠে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দেবর-ভাবীর মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বিমল সঙ্গে থাকা চপার দিয়ে সতী মণ্ডলের ঘাড়ে সজোরে কোপ মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পরও বিমল কোনও ধরনের পালানোর চেষ্টা করেননি। বরং মাথা ও অস্ত্র হাতে নিয়ে শান্তভাবে থানার দিকে হেঁটে যান। স্থানীয়রা প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন, পরে অনেকে পিছু নেন। ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নিহতের কাটা মাথা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চপারটি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমলের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সেই বিরোধ থেকেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা পুলিশের। এলাকাজুড়ে এখনো চরম আতঙ্ক ও শোক বিরাজ করছে।
মতামত দিন