ভিসা অ্যাপয়েন্টমেন্ট বন্ধের পরিকল্পনায় উদ্বেগে বিদেশি শিক্ষার্থীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মার্কিন অংশীদার সিবিএস একটি সরকারি নথির বরাত দিয়ে জানিয়েছে,মার্কিন পররাষ্ট্র দপ্তর বর্তমানে শিক্ষার্থী ও ফরেন এক্সচেঞ্জ ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রশাসনিক এই পদক্ষেপের পেছনে রাজনৈতিক অভিপ্রায়ও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি দেশটির কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয়কে 'অত্যাধিক উদারপন্থি' বলে কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এসব শিক্ষাপ্রতিষ্ঠান দেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট করছে।
বিশ্লেষকদের মতে, বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বাধা সৃষ্টি করা হলে এর প্রভাব শুধু শিক্ষাব্যবস্থায় নয়, যুক্তরাষ্ট্রের বৈশ্বিক ভাবমূর্তি ও অর্থনীতিতেও পড়বে।
এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে হাজার হাজার উচ্চশিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন। অনেকেই ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করলেও এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন, কবে নাগাদ আবার স্বাভাবিক প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের ভিসা দেওয়া শুরু হবে, তা নিয়ে নিশ্চিত কোনো বার্তা আসেনি।

মতামত দিন