দুইদিনে গাজায় ইসরাইলের বিমান হামলার সংখ্যা ২০০।
গাজা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
সাম্প্রতিক একটি বিমান হামলায় গাজার একটি স্কুল, যা বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল, সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সময় সোমবার ভোরে গাজা শহরের ফাহমি আল-জারজাউই স্কুলে ইসরাইলি বোমাবর্ষণ চালায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় বহু মানুষ হতাহত হয়েছে।
সিভিল ডিফেন্স উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে ধ্বংসস্তূপের নিচে পুড়ে যাওয়া মৃতদেহ দেখা গেছে, যদিও তা যাচাই এখনো সম্ভব হয়নি।
আন্তর্জাতিক মহলে এই হামলার নিন্দা জানানো হয়েছে এবং সংঘর্ষ ত্বরান্বিত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

মতামত দিন