বিশ্বকাপ সামনে রেখে সৌদিতে নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রির অনুমোদন।
নিজস্ব প্রতিবেদক:
রিয়াদ,আজ সোমবার (২৬ মে ২০২৫):
আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরব প্রথমবারের মতো নিয়ন্ত্রিতভাবে অ্যালকোহল বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে। সৌদি মিডিয়ার বরাতে তুর্কি টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২০২৬ সাল থেকে কার্যকর হতে যাওয়া নতুন ব্যবস্থার আওতায় কঠোর লাইসেন্সিং সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট স্থানে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে। দেশটির ১৯৫২ সালের নিষেধাজ্ঞা ভেঙে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেখানে এতদিন পর্যন্ত স্থানীয় নাগরিক ও বিদেশিদের জন্য অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে দেশব্যাপী প্রায় ৬০০টি স্থানে এই অনুমোদন কার্যকর হবে। এতে পাঁচ তারকা হোটেল, অভিজাত রিসোর্ট, কূটনৈতিক জোন এবং নির্ধারিত পর্যটন উন্নয়ন প্রকল্প—যেমন নিওম, সিনদালাহ আইল্যান্ড এবং রেড সি প্রজেক্ট—অন্তর্ভুক্ত রয়েছে।
এই পরিবর্তন সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য হলো দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে সরে এনে পর্যটন, বিনোদন ও বৈশ্বিক বিনিয়োগের মাধ্যমে বৈচিত্র্য আনা।
যদিও অ্যালকোহল বিক্রির অনুমোদন দেওয়া হচ্ছে, তবে তা কেবলমাত্র নির্দিষ্ট লাইসেন্সপ্রাপ্ত স্থানেই সীমাবদ্ধ থাকবে এবং দেশটির ধর্মীয় ও সামাজিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা হবে বলে জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০৩০ এক্সপো ও ২০৩৪ ফিফা বিশ্বকাপের মতো বিশ্বমানের ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের এই পদক্ষেপ দেশটির আন্তর্জাতিক ইমেজ পরিবর্তন ও বৈশ্বিক পর্যটক আকর্ষণের কৌশলেরই অংশ
মতামত দিন