আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বিদ্রোহীদের হামলার পর মিয়ানমারের ৬২ সেনা থাইল্যান্ডে পালিয়েছে।

মিয়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী কারেন রাজ্যের তল্লাশি চৌকিতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কিএনএলএ)’র হামলার পর মিয়ানমারের ৬২ জন সেনা নিরাপত্তা খুঁজতে থাইল্যান্ডে পালিয়ে গেছে। শনিবার এই হামলা ঘটে।

হামলার পর জীবন বাঁচাতে সেনারা থাইল্যান্ডের তাক প্রদেশের ফপ ফারা জেলায় পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া সেনারা জানিয়েছেন, হামলায় তাদের ১৮ সেনা নিহত হয়েছেন।

১৯৪৯ সাল থেকে স্বাধীনতার দাবিতে অস্ত্র হাতে লড়াই চালিয়ে আসছে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি।

মতামত দিন