জিম্মিমুক্তি ও যুদ্ধবিরোধী দাবিতে রাস্তায় নেমেছে ইসরায়েলিরা।
গাজা যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার (২৪ মে) রাজধানী তেলআবিবের গুরুত্বপূর্ণ সড়কে বড় জমায়েত হয় জিম্মিদের পরিবারের সদস্য ও সমর্থকদের।
বিক্ষোভকারীদের দাবি, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কৌশলগতভাবে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, যার কারণে জিম্মিদের মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে। আন্দোলনকারীরা বলেন, গাজায় অস্ত্রবিরতি না হলে জিম্মিদের ফেরত পাওয়া সম্ভব নয়। অনেকেই যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে আগ্রাসন থামাতে হবে।
ইসরায়েলি নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, এখনও হামাসের কাছে অন্তত ৫৮ জন ইসরায়েলি জিম্মি রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের এক তৃতীয়াংশ জীবিত রয়েছেন। যুদ্ধবিরতি চুক্তি হলেও এখনও কার্যকর কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।
মতামত দিন