আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদে ব্রিটেনের কো-অপ সুপারমার্কেটের ইসরায়েলি পণ্য বয়কটের সিদ্ধান্ত।

গাজা উপত্যকায় চলমান নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ব্রিটেনের অন্যতম বৃহৎ সুপারমার্কেট ব্র্যান্ড কো-অপ ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর মঙ্গলবার (২০ মে) প্রকাশিত প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ মে) কো-অপের বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাব বিপুল সমর্থন পায়। প্রতিষ্ঠানটির ৭৩ শতাংশ কর্মী বয়কট প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

কো-অপের সদস্যদের দাবি, এটি গাজার ওপর ইসরায়েলের ধ্বংসাত্মক অভিযান এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ।

চলতি গ্রীষ্মের শেষ নাগাদ এই পর্যালোচনা সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানটি তাদের শোরুম থেকে ইসরায়েলি পণ্য সরিয়ে ফেলবে।

কো-অপ ব্রিটেনে নৈতিক অবস্থান গ্রহণের জন্য অন্যান্য সুপারমার্কেট থেকে আলাদা পরিচিত। ২০০৭ সালে এটি প্রথম খুচরা প্রতিষ্ঠান হিসেবে ফিলিস্তিন ভূখণ্ডে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের নীতির প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কট করেছিল।

মতামত দিন