আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভ্যাটিকানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা চায় ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার স্থান  হিসেবে ভ্যাটিকান হতে পারে একটি ‘চমৎকার’ বিকল্প। স্থানীয় সময় সোমবার (২০ মে) হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রস্তাব দেন।

ট্রাম্প বলেন, “আমি মনে করি, ভ্যাটিকানে হলে দারুণ হতো। হয়তো এতে কিছু অতিরিক্ত গুরুত্বও থাকত। প্রচণ্ড তিক্ততা ও ক্ষোভ রয়েছে—যেটা এমন পরিবেশে কিছুটা হলেও প্রশমিত হতে পারে। তাই রোমের ভ্যাটিকান আলোচনা আয়োজনের জন্য একটি দারুণ ভাবনা হতে পারে।”

এর আগে একই দিন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী টেলিফোনে কথা বলেন ট্রাম্প। সে সময় ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প বলেন, “আমি তাকে জিজ্ঞেস করেছি—‘ভ্লাদিমির, কবে আমরা এটা শেষ করবো?’... আমি বলেছি, ‘এই রক্তপাত, এই রক্তস্নান কবে শেষ হবে?’ এটা রীতিমতো এক রক্তস্নান এবং আমি বিশ্বাস করি, পুতিন এটা থামাতে চায়।”

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্পর্কেও মত দেন ট্রাম্প। তার ভাষায়, “জেলেনস্কি একজন শক্ত মনের মানুষ। তার সঙ্গে কাজ করা সহজ নয়, তবে আমি মনে করি সেও এই যুদ্ধ থামাতে চায়।”

মতামত দিন