আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কাশ্মীরে সংঘাতে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে,নিজের গুলিতে প্রাণ গেল ভারতীয় সেনার।

কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যখন নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের মৃত্যু ঘটেছে নিজের অস্ত্রের গুলিতে।

রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে সরোজ সীমান্ত চৌকিতে এই ঘটনা ঘটে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, নিহত সেনার বয়স ২৮ বছর এবং তিনি তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। ওই সময় তিনি চৌকির প্রহরার দায়িত্বে ছিলেন।

কর্মকর্তারা জানান, তার সার্ভিস রাইফেল থেকেই গুলি ছোড়া হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে করা হলেও, এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তার সহকর্মী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের কথা বিবেচনা করা হচ্ছে।

কাশ্মীরে এই সেনা মৃত্যুর ঘটনা এমন এক সময় ঘটল, যখন অঞ্চলটি যুদ্ধোন্মুখ পরিস্থিতির মুখোমুখি। পাকিস্তান-ভারত সীমান্তে গোলাবিনিময়ের খবর পাওয়া যাচ্ছে নিয়মিত, এবং নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

সেনা সদস্যের মৃত্যু আত্মহত্যা না অন্য কোনো কারণ—তদন্তেই মিলবে তার জবাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, এটি নিছক একটি ব্যক্তিগত ঘটনা হলেও সংঘাতময় পরিবেশে এর প্রভাব কিছুটা হলেও পড়তে পারে বাহিনীর মনোবলে।

মতামত দিন