৮০ দিন পর গাজায় সীমিত ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল।
গাজার ২৪ লাখ বাসিন্দাদের জন্য দীর্ঘ ৮০ দিনের কঠোর অবরোধের পর ইসরায়েল কেবলমাত্র ৯টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে। সোমবার (১৯ মে) তুরস্কের আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর আঞ্চলিক সরকারি কার্যক্রম সমন্বয় শাখা সিওজিএটি কার্যালয়ের প্রধান ঘাসান আলিয়ান জানিয়েছেন, শিশু খাদ্যসহ মানবিক সহায়তা বহনকারী ৯টি ট্রাক শিগগিরই ইসরায়েল থেকে গাজায় প্রবেশ করবে।
ইসরায়েলি আর্মি রেডিও জানায়, এই ত্রাণ ট্রাকগুলো আন্তর্জাতিক সংস্থার গুদামে পৌঁছাবে এবং সেখান থেকে ফিলিস্তিনিদের মধ্যে বিতরণ করা হবে।
গাজার সরকারি ও মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে,২ মার্চ থেকে গাজার সব প্রবেশপথ ইসরায়েল বন্ধ করে রেখেছে, যা মানবিক সংকটকে ভয়াবহ রূপ দিয়েছে।
মতামত দিন