মে মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৬১ কোটি ডলার।
চলতি বছরের মে মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৬১ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর টাকার অঙ্ক দাঁড়ায় প্রায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকা।
কোন ব্যাংকে কত রেমিট্যান্স এসেছে?
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকে এসেছে ১৫ কোটির বেশি। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ডলার, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ডলার।
তবে ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে— রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, সীমান্ত ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
এ বছর এবং আগের বছরগুলোর রেমিট্যান্স চিত্রঃ
২০২৪ সালের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে—৩২৮ কোটি ৯৯ লাখ ডলার। জানুয়ারিতে আসে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫২ কোটি ৮০ লাখ ডলার।
২০২৩ সালে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৬৮৮ কোটি ৯১ লাখ ডলার। ওই বছর ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স আসে। দ্বিতীয় সর্বোচ্চ এসেছিল ফেব্রুয়ারিতে—২৫২ কোটি ৮০ লাখ ডলার।
মতামত দিন