২০২৫-২৬ অর্থবছরে এডিপি কমছে ৩৫ হাজার কোটি টাকা: বাজেট ২লাখ ৩০ হাজার কোটি টাকা।
২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ৩৫ হাজার কোটি টাকা কমিয়ে ধরা হয়েছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে বিদেশি ঋণের অংশ ধরা হয়েছে ৮৬ হাজার কোটি টাকা এবং সরকারি তহবিল (জিওবি) থেকে রয়েছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা।
চলতি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপি পাস করার সিদ্ধান্ত নেওয়া হবে, যেখানে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সভায় অনুমোদিত এডিপিতে মোট ১ হাজার ১৪২টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় উৎস থেকে তহবিল সরবরাহ হবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে আসবে ৮৬ হাজার কোটি টাকা।
আগামী এডিপিতে পরিবহন ও যাতায়াত, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরের মূল এডিপি ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা পরে হ্রাস করা হয়।
মতামত দিন