অর্থনীতি
ছবি: সংগৃহীত

তিনদিনের ব্যবধানে সোনার দাম ভরিতে কমলো ৩,৪৫২ টাকা।

মাত্র তিনদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৪৫২ টাকা কমিয়ে ১ লাখ ৬৫ হাজার ৭৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৮ হাজার ১৯৯ টাকায়, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৬০৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ১২ হাজার ৩৩ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ মে ভরিতে ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা করেছিল বাজুস।

মতামত দিন