অর্থনীতি
ছবি: সংগৃহীত

বুধবারের মুদ্রাবাজারে স্থির ডলার, বেড়েছে ইউরো-পাউন্ডের দাম।

আজ বুধবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন স্বাভাবিকভাবে চলছে। মার্কিন ডলারের দর টানা দুই মাসের বেশি সময় ধরে ১২২ টাকায় স্থির রয়েছে।

আজও এই হার অপরিবর্তিত রয়েছে।

তবে আজ ইউরো, পাউন্ড, ইউয়ান, সিঙ্গাপুরি ডলার এবং অস্ট্রেলীয় ডলারের দাম সামান্য বেড়েছে। অপরদিকে, ভারতীয় রুপি ও জাপানি ইয়েনের বিনিময় হার অপরিবর্তিত আছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হারের তুলনায় খোলাবাজারে সাধারণত কিছুটা বেশি দামে মুদ্রা কেনাবেচা হয়। বৈদেশিক মুদ্রার এই ওঠানামা আমদানি-রপ্তানি এবং সামগ্রিক ব্যবসায়িক খরচেও প্রভাব ফেলে।

১৪ মে ২০২৫, বুধবারের বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বৈদেশিক মুদ্রা বিনিময় হার নিচে দেওয়া হলো:

মুদ্রা   ক্রয় (৳)  বিক্রয় (৳)
ডলার    ১২২.০০১২২.০০
ইউরো   ১৩৬.৪৪১৩৬.৪৮
পাউন্ড   ১৬২.৩০১৬২.৪০
রুপি   ১.৪৩১.৪৩
ইউয়ান     ১৬.৯৫১৬.৯৫
ইয়েন   ০.৮৫২০.৮৫২
অস্ট্রেলীয় ডলার   ৭৮.৯২৭৮.৯৫
সিঙ্গাপুরী ডলার   ৯৩.৭৬৯৩.৭৭



মতামত দিন