অর্থনীতি
ছবি: সংগৃহীত

সোনার দাম আবার বাড়ল, ভরিতে বেড়েছে ১,৫৬৩ টাকা।

টানা তিন দফা কমার পর দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ৫৬৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের একভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা।

মঙ্গলবার (১৩ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম বুধবার (১৪ মে) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে,স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

🔸 সোনার নতুন মূল্য (প্রতি ভরি / ১১.৬৬৪ গ্রাম):

  • ২২ ক্যারেট: ১,৬৯,১৮৬ টাকা

  • ২১ ক্যারেট: ১,৬১,৫০০ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৩৮,৪২৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,১৪,৪৩৬ টাকা

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% ভ্যাট এবং ৬% ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।

এর আগে ১২ মে সোনার দাম ভরিতে ৩,১৩৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের ভরি ১,৬৭,৬২৩ টাকা করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল ১৩ মে থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার দাম বাড়ানো হয়েছে, কমেছে মাত্র ১১ বার। ২০২৪ সালে সোনার দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার—যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

এদিকে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি।

🔹 রুপার বর্তমান মূল্য (প্রতি ভরি): 

  • ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৮১১ টাকা

  • ২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা

  • ১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৭২৬ টাকা

মতামত দিন