অর্থনীতি
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাব্যঞ্জক বার্তা, ভিডিও প্রকাশ করলো মন্ত্রণালয়।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে নতুন করে জ্বালানিবাহী একটি জাহাজ পৌঁছেছে। সোমবার সকালে জাহাজটি বন্দরে ভেড়ে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ রাতেও আরও একটি জ্বালানিবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। ফলে বাজারে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

এর আগে দেশের বিভিন্ন এলাকায় তেল সরবরাহ নিয়ে কিছুটা অস্থিরতা দেখা দেয়। অনেক পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে এবং কোথাও কোথাও সাময়িকভাবে তেল না থাকার কথাও বলা হয়েছে।

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সতর্কতামূলকভাবে তেল ব্যবহারে রেশনিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। তবে কর্তৃপক্ষের দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সোমবার বিকেলে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, জ্বালানিবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। পোস্টে জানানো হয়েছে, সকালে একটি জাহাজ পৌঁছেছে এবং রাতেও আরেকটি জাহাজ আসার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন