আবারও বাড়ল স্বর্ণের দাম।
দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২ মার্চ) জানিয়েছে, বৈশ্বিক বাজারে খাঁটি স্বর্ণের দামের ঊর্ধ্বগতি প্রতিফলিত হয়ে দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হবে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকায় বিক্রি হবে।
রুপার দামও সমন্বয় করা হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি দাম দাঁড়িয়েছে ৭ হাজার ১৭৩ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৮২ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকা।
এর আগে ২৮ ফেব্রুয়ারি দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। এবার অল্প সময়ের মধ্যে আবারও দাম বাড়ল।
মতামত দিন