ফেব্রুয়ারির ২২ দিনেই রেমিট্যান্স এলো ২৪৮ কোটি ডলার।
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২২ দিনে প্রবাসী আয়ে বড় প্রবাহ দেখা গেছে। এ সময়ে দেশে মোট ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের সমান।
রোববার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর ফেব্রুয়ারির প্রথম ২২ দিনে দেশে এসেছিল ১৯৩ কোটি ডলার।
এছাড়া চলতি অর্থবছরের শুরু জুলাই থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৯১ কোটি ডলার, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে।
মতামত দিন