রেমিট্যান্সে ইতিহাস গড়লো বাংলাদেশ, এক বছরে আয় ছাড়াল ২৫ বিলিয়ন ডলার।
প্রবাসী আয়ে দেশের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছে ২০২৪-২৫ অর্থবছর।সবশেষ ৭ মে পর্যন্ত দেশে ২৫ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।
সোমবার (১১ মে) বাংলাদেশ ব্যাংক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী,জুলাই ২০২৩ থেকে ৭ মে২০২৪ পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ১৯ দশমিক ৭২ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরে ৭ মে ২০২৫ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫ দশমিক ২৭ বিলিয়ন ডলার, যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
এ বছরের মে মাসের প্রথম সাত দিনেই এসেছে ৭৩৫ মিলিয়ন ডলার,যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ দশমিক ৩ শতাংশ বেশি। তখন এসেছিল ৬০১ মিলিয়ন ডলার।
মাসওয়ারি হিসাবে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে—৩২৯ কোটি ৫৬ লাখ ডলার। ঈদের পরের মাস এপ্রিলেও এসেছে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি অর্থ এসেছে সৌদি আরব থেকে। এরপর আছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার।
এপ্রিল মাসে সৌদি আরব থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ ডলার, দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ কোটি ২১ লাখ ডলার এসেছে আমিরাত থেকে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিল শীর্ষে, তবে এপ্রিল মাসে সে স্থান হারিয়েছে।
এছাড়া এপ্রিলে যুক্তরাজ্য থেকে এসেছে ২৯ কোটি ৪১ লাখ, মালয়েশিয়া থেকে ২১ কোটি ৯ লাখ, কুয়েত থেকে ১৬ কোটি ২৭ লাখ, ইতালি থেকে ১৫ কোটি ৫ লাখ, ওমান থেকে ১৪ কোটি ৮৩ লাখ, সিঙ্গাপুর থেকে ১১ কোটি ৮৫ লাখ এবং কাতার থেকে এসেছে ১০ কোটি ৪২ লাখ ডলার।
অন্যান্য উল্লেখযোগ্য দেশের মধ্যে বাহরাইন (৬ কোটি ৪৫ লাখ), ফ্রান্স (৩ কোটি ১৭ লাখ), দক্ষিণ আফ্রিকা (২ কোটি ৮৮ লাখ), দক্ষিণ কোরিয়া (২ কোটি ৪৪ লাখ), কানাডা (২ কোটি ৩৭ লাখ), জার্মানি (১ কোটি ৬৯ লাখ), অস্ট্রেলিয়া (১ কোটি ৬৩ লাখ), গ্রিস (১ কোটি ৪৭ লাখ), জর্ডান (১ কোটি ৪৪ লাখ), মালদ্বীপ (১ কোটি ২৫ লাখ), স্পেন (১ কোটি ২৫ লাখ), মরিশাস (১ কোটি ১৩ লাখ), ব্রুনাই (৮৫ লাখ), জাপান (৮৫ লাখ), পর্তুগাল (৭৩ লাখ), ইরাক (৭৩ লাখ), পোল্যান্ড (৫৯ লাখ), সুইডেন (৫৫ লাখ) এবং ফিনল্যান্ড থেকে এসেছে ৩৮ লাখ ডলার।
অন্যান্য দেশ মিলিয়ে রেমিট্যান্স এসেছে আরও ৪ কোটি ২১ লাখ ৮০ হাজার ডলার।

মতামত দিন