অর্থনীতি
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারো দাম বাড়ল স্বর্ণের।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বাজারে আবারো স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এটি কার্যকর হবে আজ সকাল ১০টা থেকে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী:

  • ২২ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা

  • ২১ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি: ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যে সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ২১ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা ছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বিক্রি হচ্ছিল।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে:

  • ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৬ হাজার ৭০৭ টাকা

  • ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৬ হাজার ৪১৫ টাকা

  • ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৫ হাজার ৪৮২ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা: ৪ হাজার ৮২ টাকা

মতামত দিন